শর্তাবলি

শেষ বদল: ১৯ নভেম্বর ২০২৬

ডাকঘর ব্যবহার করার আগে নিয়মগুলো একবার পড়ে নিন। ব্যবহার করছেন মানে আপনি এগুলো মেনে নিচ্ছেন। না মানতে চাইলে ডাকঘর ব্যবহার না করাই ভালো।

১. ডাকঘর কী

ডাকঘরে আপনি নিজের একটা লিংক খোলেন। বন্ধুরা সেই লিংকে আপনাকে চিঠি লেখে, আর কবে খুলবে সেটা ওরাই ঠিক করে দেয়। সেই দিনের আগে চিঠিতে কী লেখা, কেউ দেখতে পায় না।

২. কারা ব্যবহার করতে পারবে

বয়স অন্তত ১৩ হতে হবে। ১৩-র কম হলে ডাকঘর ব্যবহার করা যাবে না। আপনার দেশের আইনে এর বেশি বয়স লাগলে সেটাই মানতে হবে।

৩. আপনার অ্যাকাউন্ট

ডাকঘর খুলতে Google দিয়ে সাইন ইন করতে হয়। চিঠি লিখতে সাইন ইন লাগে না।

আপনার অ্যাকাউন্ট থেকে যা হয়, তার দায় আপনার। কেউ লুকিয়ে আপনার অ্যাকাউন্ট চালাচ্ছে মনে হলে আমাদের জানান।

৪. চিঠিতে যা লেখা যাবে না

  • কাউকে হয়রানি করা, ভয় দেখানো বা ছোট করা;
  • কারো ধর্ম, জাত, লিঙ্গ বা অন্য কোনো পরিচয় নিয়ে ঘৃণা ছড়ানো;
  • মারামারি, নিজের ক্ষতি করা বা বেআইনি কিছুতে উসকে দেওয়া;
  • অনুমতি ছাড়া কারো ফোন নম্বর, ঠিকানা বা ব্যক্তিগত কথা ফাঁস করা;
  • যৌন বা অশ্লীল কিছু, আর অপ্রাপ্তবয়স্ক কাউকে নিয়ে তো একদমই না;
  • অন্য কেউ সেজে লেখা;
  • স্প্যাম, বিজ্ঞাপন বা ক্ষতিকর লিংক;
  • আইনে নিষেধ এমন যেকোনো কিছু।

নাম লুকিয়ে লিখলেও এই নিয়ম একই।

৫. চিঠি পাঠানোর পর

ডাকবাক্সে ফেলা চিঠি আর ফেরত আসে না, বদলানোও যায় না। তাই পাঠানোর আগে একবার পড়ে নিন।

যা লিখছেন, তার দায় আপনার। যাকে লিখছেন, তিনি চিঠিটা পড়বেন, চাইলে অন্যদের দেখাতেও পারেন।

চিঠিটা জমা রাখা আর ঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা করা দরকার, তা করার অনুমতি আপনি আমাদের দিচ্ছেন।

৬. নাম লুকিয়ে লেখা

ডাকঘরের মালিক চাইলে নাম লুকিয়ে চিঠি লেখা যায়। তখন তিনি আপনার নাম দেখবেন না।

তবে কেউ যেন এর সুযোগ নিয়ে খারাপ কিছু না করে, সেজন্য আমরা কিছু তথ্য রাখি। কী রাখি, তা গোপনীয়তা নীতিতে লেখা আছে।

৭. রিপোর্ট আর ব্লক

খারাপ কথার চিঠি আলাদা করে রাখা হতে পারে। যিনি চিঠি পান, তিনি চিঠি লুকাতে, রিপোর্ট করতে বা লেখককে ব্লক করতে পারেন।

কেউ নিয়ম ভাঙলে তার চিঠি, ডাকঘর বা অ্যাকাউন্ট আমরা আগে না জানিয়েই সরিয়ে দিতে পারি।

৮. ডাকঘর বন্ধ বা মুছে ফেলা

যেকোনো সময় নিজের ডাকঘরে চিঠি নেওয়া বন্ধ করতে বা পুরো ডাকঘরটাই মুছে ফেলতে পারেন। মুছলে ভেতরের সব চিঠিও চলে যায়, আর ফেরত আনা যায় না।

পুরো অ্যাকাউন্ট মুছতে চাইলে dakghar.app/delete-account থেকে অনুরোধ করুন। অনুরোধের ১৪ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে যাবে, আর এর মধ্যে মত বদলালে বাতিলও করতে পারবেন।

৯. ডাকঘর বদলাতে পারে

ডাকঘরের কোনো কিছু আমরা যেকোনো সময় বদলাতে, কিছুদিন বন্ধ রাখতে বা একেবারে বন্ধ করে দিতে পারি।

১০. আমাদের দায়

ডাকঘর যেমন আছে, তেমনই দিচ্ছি। সবসময় চলবে, কখনো গোলমাল হবে না, বা প্রতিটা চিঠি একদম ঠিক মিনিটে খুলবে, এমন কথা দিচ্ছি না।

কে কী লিখল, তার দায় যে লিখেছে তার। আইন যতটুকু অনুমতি দেয়, ডাকঘর ব্যবহার করে কোনো ক্ষতি হলে তার দায় আমরা নিই না।

১১. নিয়ম বদলালে

এই নিয়মগুলো মাঝে মাঝে বদলাতে পারে। বদলালে ওপরের তারিখটাও বদলে যাবে। তার পরও ডাকঘর ব্যবহার করলে নতুন নিয়মই মানছেন।

১২. কিছু জানার থাকলে

লিখুন: hello@dakghar.app

গোপনীয়তা নীতি